বিনিয়োগকারীদের অপছন্দের শীর্ষে ইমাম বাটনের শেয়ার
- আপডেট: ০৩:৪৯:১৫ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
- / ১০৫৩২ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (৩০ অক্টোবর) বিনিয়োগকারীদের অপছন্দের শীর্ষে উঠে এসেছে ইমাম বাটনের শেয়ার। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৬টি শেয়ার ও ইউনিটের দর কমেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এদিন ইমাম বাটনের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১৫ টাকা ১০ পয়সা বা ৭.৮০ শতাংশ। ফলে দর পতনের শীর্ষে রয়েছে কোম্পানিটি।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মুন্নু এগ্রোর শেয়ারদর কমেছে ৬.৮১ শতাংশ। আর ৬.৪৯ শতাংশ শেয়ারদর কমায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে জেমিনি সি ফুড।
আরও পড়ুন: বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে শমরিতা হসপিটালের শেয়ার
এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- প্যারামাউন্ট টেক্সটাইল, লিবরা ইনফিউশন, এমবি ফার্মা, কে অ্যান্ড কিউ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স, ইস্টার্ন লুব্রিকেন্টস এবং এ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড।
ঢাকা/এসএ


































