০৫:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

মুরাদের বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের অভিযোগে স্ত্রীর জিডি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:৫৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২
  • / ১০৩০৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ এনে রাজধানীর ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার স্ত্রী ডা. জাহানারা এহসান। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে ধানমন্ডি মডেল থানায় ডা. জাহানারা এহসান বাদী হয়ে সাধারণ ডায়েরি করেন।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরের মাধ্যমে আমরা অভিযোগ পেয়েছি যে ধানমন্ডির বাসায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের নির্যাতনের শিকার হচ্ছেন তার স্ত্রী ডা. জাহানারা এহসান। পরে আমি নিজে ফোর্সসহ ওই বাসায় যাই। এ সময় ডা. জাহানারা এহসান তার স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকির অভিযোগ করেন।

ডা. মুরাদ হাসান তখন বাসায় ছিলেন কিনা, এমন প্রশ্নের জবাবে সাইফুল ইসলাম বলেন, ‘আমরা যখন ঘটনাস্থলে যাই, তখন তিনি বাসায় ছিলেন না। পুলিশের এই কর্মকর্তা বলেন, মুরাদ হাসানের স্ত্রী ডা. জাহানারা শারীরিক, মানসিক এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে তার স্বামী মুরাদ হাসানের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

জিডিতে উল্লেখ করা হয়, ‘বিগত ১৯ বছর বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছি। বিবাহিত জীবনে আমাদের সংসারে এক মেয়ে রামিসা ফারিহা রাজকন্যা (১৬) এবং এক ছেলে হাসান আবরার মাহির যুবরাজ (১১) রয়েছে। বিবাদী আমার স্বামী। তিনি বর্তমান সরকারের সংসদ সদস্য এবং সাবেক প্রতিমন্ত্রী। সাম্প্রতিক সময়ে তিনি কারণে-অকারণে আমাকে এবং সন্তানদের অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছেন। এবং হত্যার হুমকিও দিচ্ছেন। আজ ৬ জানুয়ারি, সময় অনুমান ২টা ৪৫ মিনিটের দিকে আগের ন্যায় আমাকে এবং আমার সন্তানদের গালিগালাজ করে এবং মারধর করার জন্য উদ্ধত হলে আমি ৯৯৯-এ কল করি। পরে ধানমন্ডি থানা পুলিশ উক্ত বাসার ঠিকানায় পৌঁছালে বিবাদী বাসা থেকে বের হয়ে যায়। এমতাবস্থায় আমি নিরাপত্তাহীনতায় আছি। বিবাদী আমাকে এবং আমার সন্তানদের যেকোনো সময় ক্ষতিসাধন করতে পারে।’

এর আগে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা চান ডা. জাহানারা এহসান।

ঢাকা/এসআর

ট্যাগঃ

শেয়ার করুন

মুরাদের বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের অভিযোগে স্ত্রীর জিডি

আপডেট: ০৭:৫৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২