লিগ্যাসি ফুটওয়্যারের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- আপডেট: ০৯:২২:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
- / ১০৬০৫ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্যানারি খাতের কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বুধবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৫-মার্চ’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি ১৫ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৭ পয়সা লোকসান হয়েছিল।
অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৪ পয়সা। গতবছর একই সময়ে ১৯ পয়সা লোকসান হয়েছিল।
আরও পড়ুন: আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে এমটিবি
প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ২১ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল মাইনাস ৮৪ পয়সা। গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১ টাকা ২ পয়সা।
ঢাকা/এসএইচ


































