১০:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

শাহজালাল ইসলামী ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৪৪:০০ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
  • / ১০৭৪২ বার দেখা হয়েছে

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য ব্যাংকটি বিনিয়োগকারীদের ১৫ শতাংশ ডিভিডেন্ড দিবে। এর ১২ শতাংশ ক্যাশ। আর বাকী ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড।

আজ বুধবার (৫ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৩ টাকা ৩১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৪০ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৩২ পয়সা।

আরও পড়ুন: প্রাইম ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

এই ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২৪ মে ডিজিটাল প্ল্যাটফরমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ এপ্রিল।

ঢাকা/এসএ

শেয়ার করুন

শাহজালাল ইসলামী ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

আপডেট: ০৬:৪৪:০০ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩