১১:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

শেয়ার কিনবেন স্যালভো কেমিক্যালের এমডি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:৩৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • / ১০৩১১ বার দেখা হয়েছে

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির এমডি মো. সালাম ওবায়দুল করিম কোম্পানিটির ৭ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। গত কার্যদিবসের ক্লোজিং প্রাইজ অনুযায়ী যার বাজারমূল্য দাঁড়ায় ২ কোটি ১৪ লাখ ৯০ হাজার টাকা।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর পাবলিক অথবা ব্লক মার্কেটে ঘোষিত এই শেয়ার ক্রয় সম্পন্ন করবেন তিনি।

এদিকে আজ স্যালভো কেমিক্যালের ১ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকা সমমূল্যের ৪ লাখ ৪০ হাজার শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন তিনি। গত ১১ ডিসেম্বর উল্লেখিত শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছিলেন এই তিনি।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

শেয়ার কিনবেন স্যালভো কেমিক্যালের এমডি

আপডেট: ০৫:৩৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫