০২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সর্বোচ্চ দরে মিলছে না শমরিতা হসপিটালের শেয়ার
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১২:৪৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
- / ১০৫৮৯ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার (৩০ অক্টোবর) লেনদেনের আড়াই ঘন্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে সর্বোচ্চ দরে মিলছে না শমরিতা হসপিটালের শেয়ার। এতে কোম্পানিটির শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র মতে, আজ বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত শমরিতা হসপিটালের স্ক্রিনে ১৫ হাজার ৭১৫টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১০৭ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
আরও পড়ুন: শমরিতা হাসপাতালের ডিভিডেন্ড ঘোষণা
ঢাকা/এসএ

































