০৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
  • / ১০৪৫০ বার দেখা হয়েছে

ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখ ঝড় হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এজন্য দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।শনিবার (২৯ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আরও পড়ুন: তাপমাত্রা ছাড়াতে পারে ৪০ ডিগ্রি, ঘূর্ণিঝড়ের আভাস

এতে আরও বলা হয়, এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

ঢাকা/এসএম

ট্যাগঃ

শেয়ার করুন

৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

আপডেট: ০৫:০৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩