১২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬

৪০ বছর বয়সী মদ্রিচকে নিয়েই ক্রোয়েশিয়ার স্কোয়াড ঘোষণা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:০২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / ১০১৮৮ বার দেখা হয়েছে

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ৪০ বছর বয়সী মিডফিল্ডার লুকা মদ্রিচকে রেখেই বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ক্রোয়েশিয়া। গত এপ্রিলের শেষে জুভেন্টাসের বিপক্ষে ম্যাচে মাথায় চোট পেয়ে চোয়ালের হাড় ভেঙে গিয়েছিল মদ্রিচের। অস্ত্রোপচারের পর ফেসিয়াল মাস্ক পরে অনুশীলন চালিয়ে যাওয়া মদ্রিচ বিশ্বকাপের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে আস্থা রেখেছেন ক্রোয়েট কোচ দালিচ।

২০১৮ সালের ব্যালন ডি’অর জয়ী এবং দেশের হয়ে রেকর্ড ১৯৬ ম্যাচ খেলা লুকা মদ্রিচের ক্যারিয়ারের এটি পঞ্চম বিশ্বকাপ। তার নেতৃত্বেই ২০১৮ সালে রানার্স-আপ এবং ২০২২ বিশ্বকাপে তৃতীয় হয়েছিল ক্রোয়েশিয়া।

মদ্রিচের চোট প্রসঙ্গে কোচ দালিচ বলেন, ‘সে এখন মাস্ক পরে ভালোভাবেই অনুশীলন করছে। হয়তো এই বিরতিটা তাকে আরও সতেজ হতে সাহায্য করেছে। তার কন্ডিশন আমরা দেখব, তবে তাকে নিয়ে আমার কোনো সন্দেহ নেই। সে সেরা ফর্মেই থাকবে।’

মদ্রিচের পাশাপাশি স্কোয়াডে বড় চমক ম্যানচেস্টার সিটির ২৪ বছর বয়সী ডিফেন্ডার জোশকো গভার্দিওল। গত জানুয়ারিতে পা ভেঙে মাঠের বাইরে চলে যাওয়া গভার্দিওলকে পুরোপুরি ফিট না হলেও দলে রেখেছেন দালিচ।

বিশ্বকাপের গ্রুপ ‘এল’তে ক্রোয়েশিয়ার মূল প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড। ১৭ জুন টেক্সাসের ডালাস স্টেডিয়ামে ইংলিশদের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করবে মদ্রিচ বাহিনী। এরপর গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে তারা মুখোমুখি হবে পানামা ও ঘানার।

ক্রোয়েশিয়ার ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক

ডমিনিক লিভাকোভিচ, ডমিনিক কোতারস্কি ও ইভোর পান্দুর।

রক্ষণভাগ

জোশকো গভার্দিওল, দুয়ে চালেতা-কার, জোসিপ সুতালো, জোসিপ স্টানিসিচ, মারিন পংগ্রাসিচ

মার্টিন এরলিচ ও লুকা ভুশকোভিচ।

মাঝমাঠ ও আক্রমণভাগ

লুকা মদ্রিচ (অধিনায়ক), মাতেও কোভাচিচ, মারিও পাসালিচ, নিকোলা ভ্লাসিচ, লুকা সুচিচ, মার্টিন বাতুরিনা, ক্রিস্টিয়ান জাকিচ, পেতার সুচিচ, নিকোলা মোরো, টনি ফ্রুক, ইভান পেরিসিচ, আন্দ্রেজ ক্রামারিচ, আন্তে বুদিমির, মার্কো পাসালিক, পিটার মুসা ও ইগোর মাতানোভিক।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

৪০ বছর বয়সী মদ্রিচকে নিয়েই ক্রোয়েশিয়ার স্কোয়াড ঘোষণা

আপডেট: ১১:০২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬