০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

সাকিবের পর লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন তাসকিন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:২৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • / ১০১৯১ বার দেখা হয়েছে

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) সাকিব আল হাসানের পর সরাসরি চুক্তিতে দল পেলেন আরেক বাংলাদেশি ক্রিকেটার। পেসার তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছে জাফনা কিংস। একই দলের হয়ে খেলবেন সাকিবও।

আগের দুই মৌসুমে নিলাম হলেও এবার এলপিএলে ফিরছে ড্রাফট পদ্ধতি, যা অনুষ্ঠিত হবে ১ জুন। তার আগে সরাসরি চুক্তির সুযোগ থাকবে ২২ মে পর্যন্ত।

খেলোয়াড় নিবন্ধন শুরু হয়েছে ৮ মে থেকে, যা শেষ হবে ২০ মে। নতুন নিয়ম অনুযায়ী, কোনো দল আগের মৌসুমের খেলোয়াড় ধরে রাখতে পারবে না। প্রতিটি দলে ন্যূনতম ১৮ জন এবং সর্বোচ্চ ২০ জন খেলোয়াড় রাখা যাবে।

স্কোয়াডে অন্তত দুইজন স্থানীয় অনূর্ধ্ব-২৩ উদীয়মান ক্রিকেটার রাখতে হবে এবং তাদের একজনকে একাদশেও খেলাতে হবে। একই সঙ্গে প্রতি ম্যাচের একাদশে চারজন বিদেশি ক্রিকেটার বাধ্যতামূলক।

আগামী ১৭ জুলাই পর্দা উঠছে। উদ্বোধনী ম্যাচেই দেখা যাবে বর্তমান চ্যাম্পিয়ন জাফনা ও রানার্সআপ গলকে। সবকিছু ঠিক থাকলে ৮ আগস্ট হবে ফাইনাল। ফাইনালের জন্য ৯ আগস্ট রাখা হয়েছে রিজার্ভ ডে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

সাকিবের পর লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন তাসকিন

আপডেট: ০৬:২৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬