০২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

অর্থ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক সুরঞ্জিত বরখাস্ত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৩০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • / ১০২৫১ বার দেখা হয়েছে

পলায়ন ও অসদাচরণের অভিযোগে অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন মৌলভীবাজার জেলা সঞ্চয় অফিসের সহকারী পরিচালক সুরঞ্জিত দাশকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খান সই করা আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

আদেশ সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলা সঞ্চয় অফিস/ব্যুরোর সহকারী পরিচালক সুরঞ্জিত দাশকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে পলায়ন ও অসদাচরণের অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(গ) ও ৩(খ) বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিধিমালা ২০১৮-এর ১২(১) অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন। সে পরিপ্রেক্ষিতেই ওই বিধি অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে আদেশ উল্লেখ করা হয়েছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

অর্থ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক সুরঞ্জিত বরখাস্ত

আপডেট: ০২:৩০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫