০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

একীভূত হচ্ছে পাঁচ ব্যাংক: বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় যা জানালো অর্থ মন্ত্রণালয়

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৩৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / ১০৪৯৪ বার দেখা হয়েছে

ব্যাংক একীভূতকরণ নিয়ে একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে বলে সবাইকে সতর্ক করেছে অর্থ মন্ত্রণালয়। সোমবার (১৩ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ‘পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত’ করার প্রক্রিয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে বলে একটি স্বার্থান্বেষী মহল সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছে। বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে।

তবে বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন হয় এরকম কোনো সিদ্ধান্ত সরকার গ্রহণ করেনি। ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় বিনিয়োগকারীদের স্বার্থের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করছে।

বিষয়টি সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের বিভ্রান্তিকর গুজবের বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।

এর আগে গত ৯ অক্টোবর পাঁচটি ব্যাংককে একীভূত করে একটি শরিয়াহভিত্তিক ব্যাংক গঠনের প্রস্তাবনায় নীতিগতভাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। তবে একীভূত হলেও ব্যাংক কর্মীদের চাকরি থাকবে এবং আমানতনকারীদের অর্থেরও সুরক্ষা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, নতুন ব্যাংকটি প্রাথমিকভাবে রাষ্ট্রীয় মালিকানাধীন থাকবে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থাকবে এর মালিকানায়। পরে সঠিক সময়ে ব্যাংকটি বেসরকারি মালিকানায় হস্তান্তর করা হবে। এছাড়া, একীভূত হওয়া কোনো ব্যাংকের কর্মীদের চাকরিচ্যুত করা হবে না এবং কোনো গ্রাহক তার আমানত হারাবে না। দুর্বল পাঁচটি ইসলামী ব্যাংক একত্রিত করে একটি ব্যাংকে রূপান্তরে ২০ হাজার কোটি টাকা সহায়তা দেবে সরকার।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

একীভূত হচ্ছে পাঁচ ব্যাংক: বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় যা জানালো অর্থ মন্ত্রণালয়

আপডেট: ০২:৩৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫