এনআরবি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক পর্যালোচনা সভা
- আপডেট: ০৭:০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪
- / ১০২৭৩ বার দেখা হয়েছে
এনআরবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাহতাবুর রহমান ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২৪’র প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মামুন মাহমুদ শাহ এর সভাপতিত্বে দিনব্যাপি সভার কার্যক্রম পরিচালনা হয়।
শুক্রবার (১৯ জানুয়ারি ২০২৪) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এই সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যানদ্বয় জনাব গোলাম কবির ও জনাব মোহাম্মদ জামিল ইকবাল, নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব আলী আহাম্মেদ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জনাব খন্দকার রুহুল আমিন, অডিট কমিটির চেয়ারম্যান জনাব মোঃ মতিউর রহমান, পরিচালক মোহম্মদ জাহেদ ইকবাল, স্বতন্ত্র পরিচালকদ্বয় জনাব মোঃ আব্দুল জলিল চৌধুরী ড. মো. কামরুল আহসান, সকল শাখা ব্যবস্থাপক ও করপোরেট হেড অফিসের বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: টানা ১১ বার সিআইপি পদক পেলেন এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ও তার পরিবার
সভায় চলতি বছর বিভিন্ন শাখা ও বিভাগসমূহের জন্য ব্যবসা টার্গেট বেঁধে দেয়া হয় এবং লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। একই সাথে ২০২৩ সালে অর্জিত অভিজ্ঞতার আলোকে চলতি বছর ব্যবসা প্রসার, শাখা সম্প্রসারণ এবং প্রয়োজনীয় পরিপালন বিধিমালা যথাযথভাবে অনুসরণ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
ঢাকা/টিএ

































