১১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মূল্য সংবেদনশীল তথ্য নেই হাক্কানি পাল্পের

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:৩১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • / ১০৪৯১ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস পিএলসির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

আরও পড়ুন: ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংকে এমডি নিয়োগ

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ২১ জুন কোম্পানিটির শেয়ারদর ছিলো ৬৫ টাকা ৪০ পয়সা। আর গত ১২ আগস্ট বাজার শেষে শেয়ারটির দর বেড়ে ৮২ টাকা ৩০ পয়সায় দাড়িয়েছে। অর্থাৎ এসময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ১৬ টাকা ৯০ পয়সা।

এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

মূল্য সংবেদনশীল তথ্য নেই হাক্কানি পাল্পের

আপডেট: ০১:৩১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫