০২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

মেঘনা পেট্রোলিয়ামের আয় বেড়েছে ১২ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৫২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / ১০৩২৪ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ১২ দশমিক ২৫ শতাংশ।

রবিবার (৯ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ টাকা ২৯ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১২ টাকা ৭৩ পয়সা।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট নগদ অর্থের প্রবাহ ছিল ৮৩ টাকা ৮৬ পয়সা, যা গত বছর মাইনাস ৬৫ টাকা ৪২ পয়াস ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৯২ টাকা ৭৯ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

মেঘনা পেট্রোলিয়ামের আয় বেড়েছে ১২ শতাংশ

আপডেট: ১০:৫২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫