০৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

রাজশাহীতে একদিনে আরও ১৮ জনের মৃত্যু

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৪৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১
  • / ১০৪২৯ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এর আগে এ হাসপাতালে গত ২৮ জুন ও ১৪ জুলাই দুদিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ১৮ জনের মধ্যে ছয়জন করোনা পজিটিভ ছিলেন। সাতজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। আর বাকি পাঁচজন ছিলেন করোনা নেগেটিভ। তারা শ্বাসকষ্টে মারা গেছেন।   

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুনফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মৃত ১৮ জনের মধ্যে রাজশাহীর ছয়, চাঁপাইনবাবগঞ্জের এক, নাটোরের চার, নওগাঁর তিনজন, পাবনার তিন এবং কুষ্টিয়ার একজন রোগী ছিলেন।

গত জুলাই মাসে ৫৩৫ জনের মৃত্যু হয়। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।

হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩ জন। রোববার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৪১৮ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৫১৩টি।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

রাজশাহীতে একদিনে আরও ১৮ জনের মৃত্যু

আপডেট: ১১:৪৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১