১০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

রানার অটোমোবাইলসের আয় বেড়েছে ৬০০ শতাংশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:২২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • / ১০৫২১ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসি গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ৬০০ শতাংশ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বুধবার (২২ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৫ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ০৫ পয়সা।

এছাড়া, সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির এককভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ পয়সা। যা গত বছর একই সময়ে আয় হয়েছিল ০৫ পয়সা।

আরও পড়ুন: বোর্ড সভার তারিখ জানিয়েছে ২৫ কোম্পানি

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৭ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিল ২ টাকা ২২ পয়সা।

গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৫ টাকা ৫৩ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

রানার অটোমোবাইলসের আয় বেড়েছে ৬০০ শতাংশ

আপডেট: ১০:২২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫