০৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

সেন্ট মার্টিন দ্বীপ যুক্তরাষ্ট্রকে না দেয়ায় আমাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে: শেখ হাসিনা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪
  • / ১০৪২৪ বার দেখা হয়েছে

ছাত্র-জনতার তুমুল বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ ও সামরিক বিমানে চড়ে ভারত পালিয়ে যাওয়ার পর অবশেষে শেখ হাসিনার প্রথম কোনো বক্তব্য প্রকাশ্যে এলো।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আওয়ামী লীগ নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছেন শেখ হাসিনা। সেই বার্তায় তিনি বলেছেন, আমার কর্মীরা যারা আছেন, কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ আবার দাঁড়িয়ে উঠবে। যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর দিলে আমি এখনো ক্ষমতায় থাকতে পারতাম। ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট এ খবর জানিয়েছে।

হাসিনার পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, আমি পদত্যাগ করেছি কারণ লাশের মিছিল আমি দেখতে চাইনি। তারা শিক্ষার্থীদের লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল। কিন্তু আমি তার অনুমতি দিইনি। আমি এখনো দেশে থাকলে আরও অনেকে প্রাণ হারাতো, আরও অনেক সম্পদ নষ্ট হতো।

আরও পড়ুন: হাছান মাহমুদ ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

এছাড়া বার্তায় কর্মীদের উদ্দেশ্যে সাবেক প্রধানমন্ত্রী বলেন, ইনশাআল্লাহ, শিগগিরই আমি দেশে ফিরছি। এই পরাজয় আমার কিন্তু এই বিজয় জনগণের। আমি নিজেকে সরিয়ে নিয়েছি, আমি আপনাদের বিজয়ের মাধ্যমে এসেছি, আপনারা আমার শক্তি ছিলেন। এরপর আপনারা আমায় চাননি, আমি সরে গেছি এবং পদত্যাগ করেছি।

এছাড়া আমার ভাষণ বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেছেন শেখ হাসিনা। তিনি বলেছেন, আমি আমার তরুণ শিক্ষার্থীদের আবার বলতে চাই, আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি, আমার কথা বিকৃত করা হয়েছে।

ঢাকা/এসএইচ

ট্যাগঃ

শেয়ার করুন

সেন্ট মার্টিন দ্বীপ যুক্তরাষ্ট্রকে না দেয়ায় আমাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে: শেখ হাসিনা

আপডেট: ০৪:০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪