রাজস্ব লক্ষ্যমাত্রা ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা
- আপডেট: ০৪:৫৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১
- / ১০৪২৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা। এর মধ্যে করের মাধ্যমে মোট আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৪৬ হাজার কোটি টাকা।
বৃহস্পতিবার (৩ জুন) বিকেল ৩টায় ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। যা মোট জিডিপির ১৭ দশমিক ৪৭ শতাংশ। আর চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ৬৪ হাজার ৬৯৮ কোটি টাকা বেশি।
‘জীবন ও জীবিকার প্রাধান্য, আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতির বাজেট উপস্থাপন করা হয়েছে। যেখানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা এবং এনবিআর বহির্ভূত কর হচ্ছে ১৬ হাজার কোটি টাকা। এছাড়া কর ছাড়া প্রাপ্তি ধরা হয়েছে ৪৩ হাজার কোটি টাকা। বৈদেশিক অনুদান থেকে সংগ্রহের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৩ হাজার ৪৯০ কোটি টাকা।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে আদায়ের লক্ষ্য ধরা হয়েছিল ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে ১ লাখ ২৮ হাজার ৮৭৩ কোটি টাকা, আয়কর ও ভ্রমণ কর থেকে ১ লাখ ৫ হাজার ৪৭৫ কোটি টাকা এবং আমদানি শুল্ক থেকে ৯৫ হাজার ৬৫২ কোটি টাকা।
করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলা ও অর্থনীতি পুনরুদ্ধারে জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি মোট জিডিপির ১৭ দশমিক ৪৭ শতাংশ। প্রস্তাবিত বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ।
ঢাকা/এনইউ
আরও পড়ুন:
- ১৪ মেগা প্রকল্প বরাদ্দ পাচ্ছে ৫৮ হাজার কোটি টাকা
- পোশাক খাতে ১ শতাংশ হারে রফতানি প্রণোদনার প্রস্তাব
- বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৭২৬ কোটি টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব
- করোনা মোকাবিলায় এবারও ১০ হাজার কোটি টাকার তহবিল
- সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে পরিবহন ও যোগাযোগ খাত
- দাম কমবে যেসব পণ্যের
- ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা অপরিবর্তিত থাকছে
- ২০২১-২২ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ৭.২ শতাংশ নির্ধারণ
- বাজেট ঘোষণার দিনে বেড়েছে সূচক
- জীবন জীবিকাকে প্রাধান্য দিয়ে বাজেট উপস্থাপন শুরু
- বাজেটের সহজ পাঠ
- সাতক্ষীরায় ৭ দিনের লকডাউন ঘোষণা
- ২০২১-২২ অর্থবছরের বাজেট মন্ত্রিসভায় অনুমোদন
- সঞ্চয়পত্র থেকে ৩২ হাজার কোটি টাকা ঋণ নেবে সরকার
- রোববার ২ কোম্পানির লেনদেন চালু








































