১১:১৫ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

৬ ঘণ্টায় জাকারবার্গের ক্ষতি ৭০০ কোটি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৪৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
  • / ১০৪৫০ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদনঃ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ম্যাসেঞ্জারসহ অন্য প্ল্যাটফর্মগুলো টানা ছয় ঘণ্টা বন্ধ ছিল। এতে করে তাদের বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, সোমবার রাত থেকে ছয় ঘণ্টার বেশি সময় ব্যাহত হয় অ্যাপগুলোর পরিষেবা। এতে করে ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের সম্পদের পরিমাণ কমে যায় ৭০০ কোটি ডলার।

প্রসঙ্গত, মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর পৌনে ৪টার দিকে অ্যাপগুলো আবার সচল হয়। প্রতি ঘণ্টায় ফেসবুকের আয় ৫ লাখ ৪৫ হাজার ডলার। এই ছয় ঘণ্টায় তাদের বিপুল ক্ষতি হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বন্ধের কারণ
হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রাম বিকল হওয়ার বিষয়ে ব্লগ পোস্টে ফেসবুক জানায়, ব্যাকবোন রাউটারে কনফিগারেশন পরিবর্তনের কারণে এমনটি হয়েছিল, যা ডেটা সেন্টারের মধ্যে নেটওয়ার্ক ট্র্যাফিককে সমন্বয় করে। ফেসবুকের কর্মীরা সংবাদমাধ্যমকে জানান, অভ্যন্তরীণ ভুলের জন্যই এই ঘটনা ঘটেছে। ডোমেনে ভুল হওয়ার জন্যই গোটা সার্ভার ক্র্যাশ করেছে। তাদের কেউ কেউ বলছেন, রাউটিং সিস্টেমের গোলমাল থেকে এই ঘটনা ঘটেছে। তবে ইচ্ছাকৃতভাবে এ কাজ করা হয়েছে কি না, তা এখনো জানা যায়নি। ঘটনার পরে ফেসবুকের কারিগরি প্রধান এই মেসেজ পাঠিয়েছেন।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

৬ ঘণ্টায় জাকারবার্গের ক্ষতি ৭০০ কোটি

আপডেট: ১২:৪৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১