০৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

সালমানের চেয়েও জনপ্রিয় পবনদীপ-অরুণিতা!

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৮:২০:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
  • / ১০৫৯৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: শিরোনাম পড়ে খটকা লাগতেই পারে। কিন্তু এমনই বিস্ময়কর তথ্য উঠে এসেছে সাম্প্রতিক এক জরিপে। যেখানে সুপারস্টার সালমান খানের চেয়েও জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন ইন্ডিয়ান আইলজয়ী তরুণ পবনদীপ রাজন এবং একই আয়োজনের রানারআপ অরুণিতা কাঞ্জিলাল।

অরম্যাক্স মিডিয়া নামের এক সংস্থা আগস্ট মাসের সবচেয়ে জনপ্রিয় নন-ফিকশন তারকার তালিকা প্রকাশ করেছে। সেখানেই সালমানকে টপকে এগিয়ে রয়েছেন পবনদীপ-অরুণিতা। চলুন পুরো তালিকায় নজর বুলিয়ে নেওয়া যাক।

তালিকার শীর্ষে রয়েছেন নির্মাতা রোহিত শেঠি। তিনি বর্তমানে ‘খতরো কি খিলাড়ি’র সঞ্চালনায় আছেন। রিয়্যালিটি শো’টির অসামান্য জনপ্রিয়তার সুবাদেই প্রথম স্থানটি দখল করেছেন তিনি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

দ্বিতীয় নামটি ভারতের কমেডি কিং খ্যাত কপিল শর্মার। তিনি নিজের নামে ‘দ্য কপিল শর্মা শো’ পরিচালনা ও সঞ্চালনা করেন। তবে সম্প্রতি এর জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়েছে। যার ফলে তিনি দ্বিতীয়তে জায়গা পেয়েছেন।

তালিকায় তৃতীয় স্থানেই আছেন ইন্ডিয়ান আইডলের এবারের চ্যাম্পিয়ন পবনদীপ রাজন। উত্তরাখণ্ডের এই যুবক তার গানের দক্ষতা দিয়ে তুমুল জনপ্রিয়তা লাভ করেছেন। সেই সুবাদে জরিপেও উঠে এলেন প্রথম সারিতে। তার পরে চতুর্থ স্থানে রয়েছেন অরুণিতা। যিনি ইন্ডিয়ান আইডলে রানারআপ হয়েছেন।

বলিউড ভাইজানকে দেখা গেল পঞ্চম স্থানে। তবে সাল্লু ভক্তদের মন খারাপের কারণ নেই। কেননা শিগগিরই তিনি বিগ বস ১৫ নিয়ে হাজির হচ্ছেন ছোট পর্দায়। এরপর তিনি উঠে যেতে পারেন একেবারে শীর্ষে। কেননা সালমান সঞ্চালিত এই রিয়্যালিটি শো’র জনপ্রিয়তা কেমন, তা কম-বেশি সকলেই জানেন।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

মুস্তাফিজ বন্দনায় রাজস্থানের অলরাউন্ডার

পর্যালোচনা সভায় ই-কমার্স ব্যবসা বন্ধের প্রস্তাব!

ডেঙ্গু: আরও ২২৯ জন হাসপাতালে ভর্তি

`পুঁজিবাজার উন্নয়েনের জন্য কাজ করে যাচ্ছে কমিশন’

দুই কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

ট্যাগঃ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

সালমানের চেয়েও জনপ্রিয় পবনদীপ-অরুণিতা!

আপডেট: ০৮:২০:০৬ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১